কোচিন
৩১.১২.১৯৬২
সুনীল,
এইমাত্র তোর ২৮/১২ তারিখের চিঠি পেলাম । ২৭/১২ তারিখেও ওই একটা চিঠি পোস্ট করেছিস লিখেছিস, সেটা তো কই পাইনি । কাগজ সম্পর্কে লিখেছিস । শক্তি এসব ব্যাপারে আমাকে যথেষ্ট মানসিক কষ্ট দিয়েছে । কাগজ শক্তির উপস্হিতিতে শক্তির ইচ্ছানুযায়ী কেনা হয়েছিল । শক্তির সাজেশানেই প্রেসে পাঠানো হয়েছে । শক্তিকে বহুবার অনুরোধ করেছিলাম কাগজটা ওর ওখানে বা তোর ওখানে রাখতে অথবা মলয়ের বইয়ের ব্যাপারটা তাড়াতাড়ি শুরু করতে । শক্তি কোনোদিন কান দেয়নি । শক্তি কি করছে শক্তিই জানে । যদি শক্তি নিজের ব্যাপারে ব্যবহার করে থাকে তো ভালোই । তা না হলে স্বস্তিককেই মেরে দিতে দে । আমার পক্ষে এ ব্যাপারে জড়িত হওয়া আর সম্ভব নয় । শক্তির সঙ্গে অর্থ বা material জনিত কোনো যোগাযোগ আমি রাখতে চাই না । কেননা এতে বারবার আমাকেই কষ্ট পেতে হয় । এই কাগজের সম্পর্কে শক্তির মাধ্যমে কোনোরূপ উদ্ধারের চেষ্টা করিস না।
কৃত্তিবাসের কাগজের জন্য তুই ভাবিস না । কৃত্তিবাসের কাগজ সবাই মিলে কিনে নেওয়া যাবে । এ ব্যাপারে আমাকে জানালেই আমি টাকা পাঠাবো । আজ হঠাৎ এই কাগজের জন্য শক্তির দরদের কোনো প্রয়োজন নেই ।
প্রীতি রইলো
সমীর রায়চৌধুরী
( শক্তি চট্টোপাধ্যায়কে পাঠানো টাকার কোনো হদিশ পাননি সুনীল গঙ্গোপাধ্যায় । কৃত্তিবাস প্রকাশ সেকারণে আটকে গিয়েছিল । )

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন