বিট সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিট সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

মলয় রায়চৌধুরীকে বিট আন্দোলনের কবি লরেন্স ফেরলিংঘেট্টির চিঠি

বিট আন্দোলনের কবি লরেন্স ফেরলিংঘেট্টির চিঠি , মলয় রায়চোধুরীকে : হাংরি কিংবদন্তি


সিটি লাইটস, স্যান ফ্রানসিসকো, ক্যালিফোর্নিয়া
মার্চ ২৬, ১৯৬৬

প্রিয় মলয়,
          তোমার মকদ্দমার আইনি রায়ের প্রতিলিপি আমি পেয়েছি, এবং পাঠাবার জন্য ধন্যবাদ । এটা পড়ে বেশ হাস্যকর মনে হল । তোমার কবিতা 'প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার' এর সঙ্গে আমি এই রায় 'সিটি লাইটস জার্নাল'-এর আগামি সংখ্যায় ছাপতে চাই, যা এই গ্রীষ্মে প্রকাশিত হবে , আর তার জন্য যৎসামান্য টাকা এই সঙ্গে পাঠাচ্ছি, কেননা জানি যে তোমার এখন তা অত্যন্ত প্রয়োজন । এই চিঠির একটা কপি আমি হাওয়ার্ড ম্যাককর্ডকে পাঠাচ্ছি । হয়তো নিচের প্রশ্নগুলোর উত্তর উনি  জানেন এবং তা দ্রুত পাঠাতে পারবেন, কেননা আতে সময় বেশ কম, আর তোমার কাছ ধেকে জবাব পেতে সময় লেগে যাবে । আমার মতে কবিতাটি অপূর্ব, আর এটি সর্বপ্রথম প্রকাশ করার জন্য আমি হাওয়ার্ড ম্যাককর্ডের ঋণ স্বীকার করব, দারুণ ।
          অ্যালেন ( গিন্সবার্গ ) এখন নিউ ইয়র্কে আর ওর নতুন ঠিকানা হল ৪০৮ ইস্ট, ১০ স্ট্রিট ( অ্যাপ্ট ৪সি ) নিউ ইয়র্ক ।
          আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই ; ১) কবিতাটি কি প্রথমে বাংলায় রচিত , এবং বাংলা অথবা ইংরেজি কোনটি বাজেয়াপ্ত করা হয়েছে আর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ? ২) অনুবাদটি কি তোমার নিজের করা, অথবা অন্য কারোর করা ? ৩) আমি কি টাইপকরা কবিতাটা প্রকাশ করব যেটি তুমি আমায় আগের বছর পাঠিয়েছিলে, নাকি  যে সংস্করণটি হাওয়ার্ড ম্যাককর্ড প্রকাশ করেছেন ? ( দুটিতে সামান্য পার্থক্য দেখছি ) ।
          যত তাড়াতাড়ি পারো উত্তর দাও । ছাপা আটকে রেখেছি । এবং গুড লাক, আশা করি তুমি নিজেকে টিকিয়ে রাখতে পারছ । ভালোবাসা নিও ।
                                                                                                                                   লরেন্স ফেরলিংঘেট্টি
         
         
         


শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১২

অ্যালেন গিন্সবার্গ-এর চিঠি ( ডিক বাকেনকে লেখা )

নিউ ইয়র্ক
ডিসেম্বর ২৮, ১৯৬৬
প্রিয় শ্রীবাকেন
    বাঙলা কবিতা সম্পর্কে আমি যা জানি তা আমি দ্বিতীয় সংখ্যা 'সিটি লাইটস জার্নাল'-লিখেছি, এবং মলয় রায়চৌধুরীর ম্যানিফেস্টোসহ কলকাতার অন্যান্য কবিদের রচনা আমেরিকায় পাঠকের দৃষ্টিগোচর করার জন্য যা করা প্রয়োজন করেছি। মলয় রায়চৌধুরীর এখনকার কবিতা যেমন 'প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার' পড়ে তাঁর জীবন্ত অস্তিত্বের কথা অনুভব করা যায়; এমন কী তাঁর নিজের-করা বাঙলা অনুবাদেও খুবই পাঠযোগ্য মনে হয়। একটা কথা তাঁর মনে রাখা উচিত যে এসট্যাবলিশমেন্টের লেখকদের সম্পর্কে এবং কয়েকজন সহযোগী কবিদের সম্পর্কে তাঁর তাচ্ছল্য, যাঁরা মনে করেন যে ভারতীয় ভাষায় তাঁর রচনা নোংরা লাগে, তাঁকে নিয়ন্ত্রণ করতে হবে । সে সব বিচার করার ক্ষমতা আমার নেই। তবে স্বীকার করতেই হয় যে তাঁর মাথাভারি-সমালোচকদের তুলনায় তাঁর মার্কিনি ইংরেজিতে অনুদিত কবিতা পড়লে বিদ্যুতের ঝলক পাওয়া যায়।

অ্যালেন গিন্সবার্গ